অনুষ্টুপ ঋত্বিক কুমার ঘটক বিশেষ সংখ্যা ৬০ বর্ষ ২য় সংখ্যা
অনুষ্টুপ ঋত্বিক কুমার ঘটক বিশেষ সংখ্যা ৬০ বর্ষ ২য় সংখ্যা
৳ 1,350.00
৳ 1,500.00 (10% OFF)
অতিপ্রাকৃত সমগ্র
অতিপ্রাকৃত সমগ্র
৳ 375.00
৳ 500.00 (25% OFF)

লাবণ্যর মুখ

https://baatighar.com/web/image/product.template/113356/image_1920?unique=5b1acd1
(0 review)

কেমন ছিল জীবনানন্দ দাশ ও তাঁর স্ত্রী লাবণ্যর সম্পর্ক? ট্রাম দুর্ঘটনায় কবির রহস্যজনক মৃত্যুর পেছনে লাবণ্যর গোপন প্রভাব ও প্ররোচনা ছিল, এমন কথাও চাউর আছে। ঘনিষ্ঠজনের ভাষ্য: জীবনানন্দর বিবাহিত জীবন সুখের ছিল না। এমনকি নিজের বাসাতেই কবি থাকতেন বহিরাগতের মতো। কবি বিরাম মুখোপাধ্যায়কে জীবনানন্দ একদিন হঠাৎ জিজ্ঞেস করেছিলেন, ‘যদি স্ত্রী আপনার আমন্ত্রণে ঘনিষ্ঠ হবার প্রস্তাবে সাড়া না দেয় কী করবেন? কী করা উচিত?’ কবির মৃত্যুর পর তাঁর গোপন ও প্রকাশ্য অনুরাগী পাঠক-গবেষকদের অনেকে সন্দেহ ও সমালোচনার তির ছোড়েন—লাবণ্য কবির জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। কবিতাচর্চা ব্যাহত তো করেছেনই, মানসিক শান্তিও নষ্ট করেছেন। তাঁদের মতে লাবণ্য এক স্বার্থপর ও আত্মসুখপরায়ণ মহিলা। নিজেকে নিয়েই সব সময় ব্যস্ত থেকেছেন। কিন্তু বাস্তবে কেমন ছিল জীবনানন্দ-লাবণ্যর সম্পর্ক ও সংসার? তাঁদের ২৫ বছরের দাম্পত্যজীবনের পুরোটাই কি ভরা ছিল নীল বিষে? কী ছিল লাবণ্যর চাওয়া-পাওয়া স্বামী জীবনানন্দর কাছে? কবির সম্পর্কে কী ছিল লাবণ্যর অভিযোগ, ক্ষোভ কিংবা হতাশার কারণ? জীবনানন্দর কবিখ্যাতির নিচে পড়ে সবই চাপা পড়েছে। এই উপন্যাসে সেই চাপাপড়া গল্পে অনুসন্ধানী আলো ফেলা হয়েছে।

৳ 240.00 240.0 BDT ৳ 320.00

৳ 320.00

Not Available For Sale

Hurry Up! Limited time offer.
Offer Finished.

This combination does not exist.

Stock Availability
অনলাইন Available
ঢাকা শাখা Out of Stock
সিলেট শাখা Out of Stock
চট্টগ্রাম শাখা Out of Stock
রাজশাহী শাখা Out of Stock
Pages

112

Format

Hardcover

100% original guarantee
Return within 30days
Free delivery on all orders

কেমন ছিল জীবনানন্দ দাশ ও তাঁর স্ত্রী লাবণ্যর সম্পর্ক? ট্রাম দুর্ঘটনায় কবির রহস্যজনক মৃত্যুর পেছনে লাবণ্যর গোপন প্রভাব ও প্ররোচনা ছিল, এমন কথাও চাউর আছে। ঘনিষ্ঠজনের ভাষ্য: জীবনানন্দর বিবাহিত জীবন সুখের ছিল না। এমনকি নিজের বাসাতেই কবি থাকতেন বহিরাগতের মতো। কবি বিরাম মুখোপাধ্যায়কে জীবনানন্দ একদিন হঠাৎ জিজ্ঞেস করেছিলেন, ‘যদি স্ত্রী আপনার আমন্ত্রণে ঘনিষ্ঠ হবার প্রস্তাবে সাড়া না দেয় কী করবেন? কী করা উচিত?’ কবির মৃত্যুর পর তাঁর গোপন ও প্রকাশ্য অনুরাগী পাঠক-গবেষকদের অনেকে সন্দেহ ও সমালোচনার তির ছোড়েন—লাবণ্য কবির জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। কবিতাচর্চা ব্যাহত তো করেছেনই, মানসিক শান্তিও নষ্ট করেছেন। তাঁদের মতে লাবণ্য এক স্বার্থপর ও আত্মসুখপরায়ণ মহিলা। নিজেকে নিয়েই সব সময় ব্যস্ত থেকেছেন। কিন্তু বাস্তবে কেমন ছিল জীবনানন্দ-লাবণ্যর সম্পর্ক ও সংসার? তাঁদের ২৫ বছরের দাম্পত্যজীবনের পুরোটাই কি ভরা ছিল নীল বিষে? কী ছিল লাবণ্যর চাওয়া-পাওয়া স্বামী জীবনানন্দর কাছে? কবির সম্পর্কে কী ছিল লাবণ্যর অভিযোগ, ক্ষোভ কিংবা হতাশার কারণ? জীবনানন্দর কবিখ্যাতির নিচে পড়ে সবই চাপা পড়েছে। এই উপন্যাসে সেই চাপাপড়া গল্পে অনুসন্ধানী আলো ফেলা হয়েছে।

Author image

মাসউদ আহমাদ

মাসউদ আহমাদের জন্ম ৫ জুন ১৯৮৫ সালে, বাংলাদেশের রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর। লেখালেখির চেষ্টা অনেকদিনের। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন নামি পত্রিকায় গল্প প্রকাশিত হয়েছে। দেশ পত্রিকায় প্রথম গল্প ‘পাণ্ডুলিপি করে আয়োজন’১৭ ফেব্রুয়ারি ২০১৭ তে। পরে আরও কয়েকটি। তাঁর দীর্ঘ উপন্যাস ‘কাঞ্চনফুলের কবি’দেশ পত্রিকায় ২০২২ সালের জানুয়ারি থেকে প্রায় দেড় বছর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং বাংলা ভাষাভাষি পাঠকমহলে সাড়া ফেলে। তিনি বাংলাদেশের প্রথম লেখক, যাঁর উপন্যাস দেশ-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। মাসউদ আহমাদ তাঁর ছোটগল্পের বই ‘দূর পৃথিবীর গন্ধে’র জন্য পেয়েছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২। তিনি গল্পবিষয়ক ছোটকাগজ ‘গল্পপত্র’ সম্পাদনা করেন। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন; সর্বশেষ কর্মস্থল দৈনিক কালের কণ্ঠের সম্পাদকীয় বিভাগ। বর্তমানে শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকে কর্মরত।

Writer

মাসউদ আহমাদ

Publisher

প্রথমা প্রকাশন

ISBN

9789845370448

Language

Bengali / বাংলা

Country

Bangladesh

Format

Hardcover

Edition

2026

Pages

112